উত্তর প্রদেশের হাথরাসের ঘটনা নিয়ে মেদিনীপুরে বামেদের প্রতিবাদ মিছিল
শচীন পাল: গোটা দেশের সাথেই তাল মিলিয়ে হাথরাসের ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে মেদিনীপুর শহরও। উত্তর প্রদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘটা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নামলো বামেরা।
বাম প্রভাবিত সামাজিক ন্যায় মঞ্চ এবং সিপিআইএম দলের পক্ষ থেকে শনিবার বিকেলে প্রতিবাদে মিছিল, পথসভা অনুষ্ঠিত হয়। পাশপাশি গাশহরের গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শোক প্রকাশ করা হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম-এর জেলা সম্পাদক তরুণ রায়, তাপস সিনহা, সুকুমার আচার্য, কুন্দন গোপ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ