Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃষি বিল ২০২০ এর সমর্থনে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির বাইক মিছিল




  কৃষি বিল ২০২০ এর সমর্থনে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির বাইক মিছিল




আজ ময়না বিধান সভায় কৃষিবিল ২০২০-র সমর্থনে বিজেপির বিশাল বাইক মিছিল বের করে। এই মিছিল শুরু হয় শ্রীরামপুরের শিমুলতলা মাঠ থেকে। প্রায় 16 কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল শেষ হয় বাকচা খিদিরপুর।



এদিন এই মিছিলে ১৫০০ থেকে ২০০০ বাইক অংশ গ্রহণ করে। এই মিছিলের নেতৃত্ব দেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,জেলা সভাপতি নবারুণ নায়েক ও সম্পাদক চন্দন মণ্ডল ও অন্যান্য রাজ্য ও জেলার নেত্রী বৃন্দরা।


মূলতঃ কেন্দ্রের তিনটি কৃষি বিল নিয়ে আলোচনা করা হয়।

1.কৃষি উৎপাদন ও বিপণন।

2.ফসলের মূল্য ও কৃষি সুরক্ষা

3.অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল



ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী এই বিল কৃষকদের ,দালাল ও ফরেদের হাত থেকে বাঁচাবে ।কৃষক নিজেদের শর্তে ও দামে ফসল বিক্রি করতে পারবে।কৃষকদের দারিদ্রতা ঘুচবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code