Latest News

6/recent/ticker-posts

Ad Code

আশাকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আশাকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ালো মমতা 


করোনা আবহে আশাকর্মী, অঙ্গনওয়ারি ও সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব কতটা বেড়ে গেছে তা আমরা সকলেই জানি। কাঁধে কাঁধ মিলিয়ে কোভিড পরিস্থিতিতে বেশ কিছু মুখ্য ভূমিকা পালন করছে তাঁরা। সামনে থেকে লড়ে যাচ্ছে 'অদৃশ্য শত্রু' করোনা-র সাথে।  আরও পড়ুনঃ প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য মাস্ক, জারি বিজ্ঞপ্তি




এদিন নেতাজী ইনডোর স্টেডিয়ামে পুজো প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আশাকর্মী, অঙ্গনওয়ারি ও সিভিক ভলান্টিয়ারদের প্রশংসা করেন। শুধু প্রশংসাই নয় তাঁদের বেতন বাড়িয়ে দিলেন তিনি। আশাকর্মীদের ১ হাজার টাকা করে বেতন বাড়িয়ে দিলেন তিনি। পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদেরও ১ হাজার টাকা করে বেতন বাড়িয়ে দিলেন। 



তিনি বলেন, আপনারা জানেন আশা কর্মীরা প্রায় ৩৬ কোটি বাড়ি সার্ভে করেছে কাদের কো- মরবিডিটি কাদের নেই। অনেক জীবনের ঝুঁকি নিয়ে। আশা কর্মীদের ১ হাজার টাকা করে বেতন বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, সিভিক ভলান্টিয়ারাও অনেক কাজ করছেন। সিভিক ভলান্টিয়ারদের ১ হাজার টাকা করে বেতন বাড়িয়ে দিলাম। অঙ্গনওয়ারী কর্মীরাও প্রচুর কাজ করে। তাঁরা রিটায়ারমেন্ট বেনেফিট পেত না এখন তাঁদের ৩ লক্ষ করে টাকা দেওয়া হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code