বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিনে দুঃস্থ শ্রমিকদের সাহায্যের হাত বাড়ালো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দিনহাটা শহর বিজ্ঞান সভা
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, দিনহাটা শহর বিজ্ঞান সভার পক্ষ থেকে শনিবার পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিন পালন করা হয়। পাশাপাশি দুঃস্থ শ্রমিকদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ও COVID 19 অতিমারীর হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম সাহানা, সভাপতি, মনমোহন নাথ, সম্পাদক, সজল সাহা, সহসম্পাদক, বিকাশ দাশ উপদেষ্টা মণ্ডলীর সদস্য, দিনহাটা বিজ্ঞান কেন্দ্র ও রাজীব রায়, সভাপতি, বিশ্বজিৎ সাহা, সম্পাদক, সায়ন্তন রায় কোষাধ্যক্ষ, দিনহাটা শহর বিজ্ঞান সভা ও আরো অনেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ