Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবক্ষ মূর্তি স্থাপন ও বর্ণপরিচয় উদ্যান এবং স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন



আবক্ষ মূর্তি স্থাপন ও বর্ণপরিচয় উদ্যান এবং স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন



বিদ্যাসাগরের জন্মদিনে তার আবক্ষ মূর্তি বসলো বর্ধমানের মিউনিসিপ্যাল হাইস্কুলে।একইসঙ্গে উদ্বোধন হল "বর্ণপরিচয়' নামে একটি উদ্যানের।১৯৮৯ সালের মাধ্যমিক পরীক্ষার্থী ব্যাচের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এই মূর্তি বসলো। বিশ্বভারতী কলাভবনের শিল্পী রাজ চক্রবর্তী এই মূর্তির ভাস্কর।



এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার নির্বাহী আধিকারিক অমিত গুহ; বিদ্যালয়ের প্রধানশিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী ; সহ-প্রধানশিক্ষক অরুণাভ চক্রবর্তী ; প্রাক্তন সম্পাদক স্বপন ব্যানার্জি প্রমুখ।



এছাড়াও স্কুলের তরফে এদিন একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হল। এই ক্লাসরুমে ছাত্ররা সর্বাধুনিক প্রযুক্তিতে পড়াশুনা করতে পারবে।বিদ্যাসাগরের জন্মদিনে এটাই তাদের সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানশিক্ষক।অন্যদিকে প্রাক্তন ছাত্ররা জানিয়েছেন ; আজকের দিনে বিদ্যাসাগরের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code