জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজে উদযাপিত হল ‘স্টুডেন্ট অবজারভেশন উইক ২০২৬’
মুর্শিদাবাদ:
উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী জানুয়ারি প্রথম সপ্তাহে জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজে সাফল্যের সঙ্গে পালন করা হল ‘স্টুডেন্ট অবজারভেশন উইক ২০২৬’। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে শিক্ষামূলক ও সৃজনশীল নানা কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কলেজের অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকারের উদ্যোগ ও প্রত্যক্ষ সহযোগিতায় এই সপ্তাহজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন করা হয়। কুইজ, প্রবন্ধ রচনা, পোস্টার মেকিং, বিতর্ক ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহের সঙ্গে অংশ নেয় এবং নিজেদের প্রতিভার পরিচয় দেয়।
অনুষ্ঠানের কনভেনর ও কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রৌশন ইসলাম জানান, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা, সামাজিক সচেতনতা ও নেতৃত্ব গুণ বিকাশের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের আগামী ২০ জানুয়ারি, ২০২৬ কলেজের নবীন বরণ অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
সামগ্রিকভাবে ‘স্টুডেন্ট অবজারভেশন উইক ২০২৬’ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, দায়িত্ববোধ ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মত কলেজ কর্তৃপক্ষের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ