এবার থেকে মোবাইল অ্যাপেই মিলবে ভাড়ায় সাইকেল
দূষণ নিয়ন্ত্রণে এবং অতিমারির লকডাউনের জেরে পারস্পরিক ছোঁয়াচে এড়াতে সাইকেলের চাহিদা এখন তুঙ্গে। আর সময়ের চাহিদার দিকে তাকিয়ে নিউটাউনে অ্যাপ নির্ভর সাইকেল পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
এখন থেকে, সাইকেলগুলি নিউটাউনের একটি স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য 5 টি ডকিং স্টেশন থেকে পাওয়া যাবে। অল্প সময়ের মধ্যেই নিউটাউনের বিভিন্ন স্থানে আরও 16 টি ডকিং স্টেশন কার্যকরী হবে এবং ৪০০ ব্যাটারি চালিত সাইকেল সহ মোট ৫০০ টি সাইকেল পাওয়া যাবে।
আর এর জন্য কেবল "Chartered Bike" নামের অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে বা আই-ফোন থেকে ডাউনলোড করতে হবে এবং অ্যাপটি ব্যবহার করে যে কোনও ডকিং স্টেশন থেকে সাইকেলটি আনলক করতে পারবেন এবং ব্যবহারের পর অন্য যে কোনও ডকিং স্টেশন ফেরত দিতে পারবেন। ব্যবহারকারী অনলাইনে ভাড়াও মিটিয়ে দিতে পারবেন- এর জন্য না কোন লাইনে দাঁড়াতে হবে , না আপনাকে অপেক্ষা করতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ