Latest News

6/recent/ticker-posts

Ad Code

লাগাতার বৃষ্টিতে যেমন বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন, বিপর্যস্ত জাতীয় সড়কও

লাগাতার বৃষ্টিতে যেমন বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন, বিপর্যস্ত জাতীয় সড়কও



লাগাতার বৃষ্টিতে যেমন বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন, বিপর্যস্ত জাতীয় সড়কও। প্রায় তিন দিন থেকে জলপাইগুড়ি জাতীয় সড়কে  যানজটে স্তিমিত হয়ে আছে কয়েক হাজার দূরপাল্লার লরি। নাকাল সাধারণ যাত্রীরাও। 


জাতীয় সড়কে আটকে থাকা অনেক দূর পাল্লার ট্রাকচালকেরা জানালেন তারা ঘণ্টার পর ঘণ্টা আটকে আছেন। কি কারণে যানজট সেটাও তারা জানেন না। 

এক লরি চালক জানালেন তিনি দীর্ঘ বারো ঘন্টা ধরে যানজটে আটকে আছেন। ধুপগুড়ি থেকে রাত 11 টা থেকে শুক্রবার যানজটে পড়েন। তিস্তা সেতু আসতে আসতে সকাল এগারোটা বেজে যায়। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা এভাবে যানজটে আটকে থেকে বিদ্ধস্ত লরি চালক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। 


অনেক চালকরা জানাচ্ছেন তাদের লরিতে প্রচুর দূরপাল্লার মাল রয়েছে যেগুলি আনলোড করা খুব দ্রুত প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে তারা করতে তা পারছেননা যানজটের কারণে। তাই খুব সমস্যার মধ্যে রয়েছেন তারা বলে জানান।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code