করোনার হাতছানি থেকে রেহাই পাচ্ছেনা শহর জলপাইগুড়ি। শনিবারের রিপোর্ট অনুযায়ী জলপাইগুড়ি শহরে মোট করোনা পজিটিভের সংখ্যা 7 বলে জানালেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী।
রবিবার তিনি বলেন জলপাইগুড়ি পুরসভার দর্জিপাড়া, রাজবাড়ী পাড়া, নেতাজি পাড়া, পবিত্র পাড়া, মহামায়া পাড়া, নতুন পাড়ায় করোনা রোগীর সন্ধান মিলেছে। এই এলাকাগুলোকে জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয় রবিবার।
সৈকত বাবু আরও জানান আগামীতে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সে কথা মাথায় রেখে সকলকে আরো সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি শনিবার জলপাইগুড়ির ক্রান্তীর তৃণমূল নেতা শ্যামল বিশ্বাসের জীবনাবসান হয়েছে কোভিডের কারণে । দীর্ঘ 15 দিন লড়াই করার পর গতকাল তাঁর জীবনাবসান হয় বলে জানিয়েছেন তিনি। তাই বিষয়গুলি হালকা ভাবে না নেওয়ার সবার প্রতি অনুরোধ করেছেন যাতে স্বাস্থ্যবিধি মেনে সকলেই চলেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ