Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোটি কোটি যুবক-যুবতীর জীবনে আশীর্বাদ হয়ে উঠবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সিঃ প্রধানমন্ত্রী





কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য কমন এন্ট্রান্স টেস্ট আনছে কেন্দ্র। গঠিত হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে প্রশংসা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তৈরির জন্য কেন্দ্র ১৫১৭.৫৭ কোটি টাকা মঞ্জুর করেছে। তিন বছর ধরে এই অর্থ খরচ করা হবে। এনআরএ গঠন তো করবেই, পাশাপাশি প্রায় ১১৭টি জেলায় সঠিক পরীক্ষা আয়োজনের পরিকাঠামো তৈরির জন্যও খরচ করবে কেন্দ্র সরকার বলেই জানা গেছে।



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, 
কোটি কোটি যুবক-যুবতীর জীবনে আশীর্বাদ হয়ে উঠবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। কমন এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে বারবার একাধিক পরীক্ষার ব্যবস্থার অবসান হবে, অমূল্য সম্পদ ও সময় বাঁচবে। এতে স্বচ্ছতাও জোরদার হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code