পূর্ব বর্ধমান জেলার ,সেহারাবাজার সংলগ্ন কাটাপুকুর এলাকায় গৃহবধূকে খুনের ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রাথমিকভাবে ঘটনাস্থলে তদন্ত করতে এলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায়,এসপি পিও সদর সাউথ আমিনুল ইসলাম খান,সি আই সি সদস্য সজ্ঞয় কুন্ডু ।
এছারাও সাথে ছিলেন খন্ডঘোষ থানার অফিসার সজ্ঞয় রায় ,রায়না থানার ওসি পুলক মন্ডল,মাধবদিহি থানার ওসি পুষ্পেন্দু জানা।
এই খুনের ঘটনার তদন্তে দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় ।অভিযুক্ত স্বামীকে গ্ৰেফতার করেছে পুলিশ। এবং ওই ঘটনার তদন্ত ও পুনঃনির্মাণ করার জন্য অভিযুক্তকে নিয়ে যায় ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা।
জানা গেছে পারিবারিক অশান্তির জেরে গতকাল স্ত্রীর আশরাত বেগমকে গলায় ধারালো অস্ত্রের কোপ মারে স্বামী ।তারপর স্ত্রী আশরাত বেগম লুটিয়ে পরে মাটিতে ।ইতিমধ্যে অভিযুক্ত স্বামী সেখ ফরিদকে গ্ৰেফতার করেছে পুলিশ ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ