Latest News

6/recent/ticker-posts

Ad Code

দ্রুত গতিতে ছুটতে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে পরে আহত-১

দ্রুত গতিতে ছুটতে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে পরে আহত-১


কাজল দে, সংবাদ একলব্যঃ দ্রুত গতিতে ছুটতে গিয়ে  নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে পড়ল একটি ছোটগাড়ি। ঘটনায় আহত হন গাড়ির চালক। আহত ব্যক্তির নাম পিন্টু শেখ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে গয়েরকাটার কোঙ্গারনগর সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বানারহাট থানার পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়ি অসম থেকে নদীয়া ফেরার সময় গয়েরকাটায় এসে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান হাইওয়ে -৪৮ এর পাশে থাকা একটি নয়ান জুলিতে পড়ে যায়। ছোটগাড়িটি দ্রুত গতিতে থাকায় সেটি দুর্ঘটনার কবলে পড়ার পর দুমড়ে মোচরে যায়। মাথায় আঘাত পান গাড়ির চালক পিন্টু শেখ। 

তবে গাড়ির চালকের মতে উলটো দিক থেকে তার সামনে অন্য একটি গাড়ি চলে আসায় তাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে এবং গাড়িটিকে নয়ানজুলি থেকে তোলার চেষ্টা শুরু হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code