করোনা আবহের জেরে একে একে বাতিল হয়েছে একাধিক ক্রীড়া প্রতিযোগিতা। স্থগিত হয়ে গেছে পুরুষদের টি২০ বিশ্বকাপও। ২০২০ সালের পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২২ সালে হবে জানিয়ে দিল আইসিসি। শুধু পুরুষদের টি২০ বিশ্বকাপই নয় একবছর পিছিয়ে যাচ্ছে আগামী বছরের মহিলাদের টি-২০ বিশ্বকাপও। নির্ধারিত সূচি অনুযায়ী ২০২১ সালের পুরুষদের বিশ্বকাপ হবে ভারতে।
পাশাপাশি, এক বছর পিছিয়ে গেল ইংল্যান্ড বনাম ভারতের সীমিত ওভারের সিরিজ।শুক্রবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ ২০২১ সাল পযর্ন্ত স্থগিত থাকছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ