Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার ঘরে ফিরছেন অভিষেক!

এবার ঘরে ফিরছেন অভিষেক, কি বললেন তিনি জেনে নিন 


অবশেষে করোনাকে জয় ঘরে ফিরলেন অভিষেক বচ্চন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য ও আরাধ্যার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর গত ১১ জুলাই নানাবতী হাসপাতালে ভর্তি হন অমিতাভ ও অভিষেক। এরপর, ঐশ্বর্য ও আরাধ্যাও ভর্তি হয় হাসপাতালে। ২৭ জুলাই ছাড়া পেয়ে যান। অমিতাভও ছাড়া পান ২ অগাস্ট। কিন্তু অভিষেক তখনও ছাড়া পাননি।

এবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন অভিষেকও। এদিন নিজেই টুইট করে জানান সে কথা। তিনি টুইটে লেখেন, 'প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতিই। আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম, করোনাকে হারাবই। আপনাদের সকলকে ধন্যবাদ,আমার জন্য ও পরিবারের সকলের জন্য প্রার্থনা জানিয়েছেন আপনারা। হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। '
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code