Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর



করোনা আক্রান্ত অমিত শাহ। সেকথা নিজেই জানিয়েছেন তিনি। দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রামে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। হিন্দিতে করা টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ থাকায়, আমি পরীক্ষা করিয়েছি, এবং রিপোর্টে পজিটিভ এসেছে। আমার স্বাস্থ্য ভাল, তবে চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হই। আমি সবাইকে অনুরোধ করব, যাঁরা কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সেল্ফ আইসোলেশনে থাকুন এবং পরীক্ষা করান”।


এদিকে রাজনৈতিক তরজা ভুলে অমিত শাহের আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অমিত শাহের আরোগ্য কামনার পাশাপাশি তাঁর পরিবারের জন্যও প্রার্থনা করেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code