 |
| pic source: oneindia |
দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
করোনা আবহের মাঝেই আজ রাখি বন্ধন উৎসব। প্রতি বছরের ন্যায় এবার রাখি উৎসবের আনন্দ একটু হলেও কম। টুইট করে দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দিতে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, “রাখিবন্ধনের পবিত্র উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা। “
প্রতিবছরের মতো এবারেও প্রধানমন্ত্রী মোদীর জন্য রাখি পাঠালেন পাকিস্তানের কামার মহসিন শেখ। তিনি বলেছেন, তাঁর কোনো ভাই নেই। তাই তিনি রাখি বাঁধেন প্রধানমন্ত্রীকে। পাশাপাশি কখনও নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আমন্ত্রণ জানালে তিনি খুশিই হবেন এবং আসবেনও বলে ইচ্ছাপ্রকাশ করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ