ভারতবর্ষের সর্ববৃহৎ বুদ্ধমূর্তি তৈরি হতে চলেছে বুদ্ধগয়াতে
সুজাতা ঘোষ , বাগডোগরা :
'বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনে'র প্রতিষ্ঠাতা ভদন্ত আর্যপাল ভিক্ষুকের পরিকল্পনায় ভারতবর্ষের সর্ববৃহৎ বুদ্ধমূর্তি তৈরি হতে চলেছে বুদ্ধগয়াতে। এই বুদ্ধমূর্তিটির দৈর্ঘ্য হবে ১০০ফুট ; যার রং হবে সোনালী এবং মূর্তিটি তৈরি হবে ফাইবার গ্লাস দিয়ে।
'বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনে'র দাবি বাংলা তো বটেই, এই মূর্তিটিই হবে দেশের বৃহত্তম বুদ্ধমূর্তি । পরিনির্বাণের আগে সিংহশয্যায় শয়ন করেছিলেন গৌতম বুদ্ধ । বিশ্বসংসারকে দিয়েছিলেন শান্তির অমৃতবাণী । সেই শয়নমুদ্রাকে ভাস্কর্যে বন্দী করতে চলেছে কুমোরটুলি। এই মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক আর্যপাল ভিক্ষু জানান - আগামী বুদ্ধপূর্ণিমাতে এই মূর্তি প্রতিষ্ঠিত হবে বুদ্ধগয়াতে।আরও পড়ুনঃ নির্বাচন কমিশন জারি করল সাধারণ নির্বাচন ও উপ নির্বাচনের একাধিক নয়া নিয়ম
তিনি আরো বলেন- সারনাথে বুদ্ধের দাঁড়ানো মূর্তি রয়েছে । বিহারের বুদ্ধগয়াতে রয়েছে দুটি ধ্যানস্থ মূর্তি। মূর্তির উচ্চতা ৮০ ফুট। আমাদের সিংহশয্যা মূর্তিও ৮০ ফুটেরই । চাইলে মূর্তিটি আরো বড় করা যেত কিন্তু তথাগত ৮০ বছর বেঁচে ছিলেন তিনি ;তাই আশিতেই সীমাবদ্ধ রাখা হয়েছে । তবে বেদি যোগ করলে ১০০ ফুট হবে এটিই হবে দেশের বৃহত্তম বুদ্ধমূর্তি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ