Latest News

6/recent/ticker-posts

Ad Code

রানাঘাট ফটোগ্রাফার্স এসোসিয়েশনের উদ্যোগে মাস্ক বিতরণ Distribution of masks at the initiative of Ranaghat Photographers Association


রানাঘাট ফটোগ্রাফার্স এসোসিয়েশনের উদ্যোগে মাস্ক বিতরণ 


১৯শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফী দিবস অর্থাৎ আজ , রানাঘাট ফটোগ্রাফার্স এসোসিয়েশনের উদ্যোগে রানাঘাট ছোটবাজার মোড় এ পথ চলতি পথ চলতি মানুষের মধ্যে মাস্ক বিতরন করা হলো। 


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট বোর্ড অফ এডমিনিষ্ট্রেশনের প্রধান মাননীয় পার্থ সারথী চ্যাটার্জি সহ রানাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী অপূর্ব চক্রবর্তী , যুব নেতা কামোনাশীষ চ্যাটার্জী ও রানাঘাট ফটোগ্রাফী এসোসিয়েশনের সভাপতি অর্ণব দত্ত, সম্পাদক সোমনাথ প্রামানিক । 

এছাড়া এই অনুষ্ঠান টিকে সর্বাত্মক ভাবে সাহায্য করেছেন , তারক নাথ সাহা, প্রশান্ত সাহা , জগন্নাথ দাস সহ সংগঠনের সদস্যরা। 

সভাপতি অর্ণব দত্ত জানান যে আজকের এই অনুষ্ঠানে প্রায় 3000 মাস্ক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে র সূচনা ছোটবাজার মোড়ে হলেও পরে সংগঠনের সদস্যরা তাদের ব্যানার নিয়ে ছোটবাজার থেকে রানাঘাট পৌরসভা পর্যন্ত যেতে থাকে মাস্ক বিতরণ করতে করতে। বর্তমান এই কোরোনা আবহে রানাঘাট ফটোগ্রাফারস এসোসিয়েশনের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন রানাঘাটবাসী রা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code