Latest News

6/recent/ticker-posts

Ad Code

এপ্রিল থেকে জুলাইয়ের বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা বাড়ালো WBSEDCL



এপ্রিল-জুলাইয়ের বিদ্যুতের বিল জমা দেওয়ার সময়সীমা ১০ অগাস্ট পর্যন্ত করা হয়েছে বলে জানাল রাজ্য বিদ্যুত্‍ পর্ষদ (WBSEDCL)৷ সিইএসসি-র মতো রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের বহু গ্রাহকও মাত্রাতিরিক্ত বিলের অভিযোগ তুলেছে। 

রাজ্য বিদ্যুত্‍ বণ্টন পর্ষদের বক্তব্য, যাঁদের বেশি বিল এসেছে, তাঁরা অভিযোগ জানান নিকটবর্তী বিদ্যুত্‍ পর্ষদের অফিসে৷ তাঁদের অভিযোগ খতিয়ে দেখা হবে৷ মিটার রিডিং কর্মীরা করোনা অতিমারীর জন্য বাড়িতে গিয়ে মিটার দেখতে পারেননি তাই গড় বিলিং করায় এই সমস্যা হতে পারে বলেও মনে করা হচ্ছে। 

অন্যদিকে, ক্ষুব্ধ গ্রাহকদের প্রতিবাদে চাপের মুখে ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন (CESC) জানিয়েছে, এপ্রিল ও মে মাসের অনাদায়ী বিল জমা দিতে হবে না, শুধু জুন মাসের বিল দিলেই হবে৷ ইতিমধ্যে অনেকেই বিল দিয়েছেন তাঁদের জুনের বিল ফের আলাদা করে সিইএসসি পাঠাবে কি না, তার হিসেব কী ভাবে হবে, তা নিয়েও উঠছে প্রশ্ন৷

সোমবার CESC জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে নতুন বিল নিয়ে সিদ্ধান্ত হবে। জুনের বিল আলাদা করা হচ্ছে৷ যারা বিল দিয়েছেন তাঁদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই৷
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code