Latest News

6/recent/ticker-posts

Ad Code

KAPP-3-এর ক্রিটিক্যালিটি অর্জন, 'মেক ইন ইন্ডিয়া'-র উজ্জ্বল উদাহরণ আখ্যা মোদীর

  • ১৯৯৩ সালে বাণিজ্যিক বিদ্যুত উৎপাদন শুরু হয়
  • ১৯৯৫ সালে কেএপিএস -২ সমালোচনামূলক ভাবে চালু হয়
  • ১৯৯৫ সালে ১ সেপ্টেম্বর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়
  • নভেম্বর ২০১০-এ ৩ এবং ৪ ইউনিট নির্মাণের কাজ শুরু হয়


ওয়েবডেস্ক, সংবাদ একলব্য ঃ 


কাকরাপাড়া পরমাণু কেন্দ্রের প্ল্যান্ট ৩-এর ক্রিটিক্যালিটি অর্জনের জন্য দেশের পরমাণু গবেষকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, মেক ইন ইন্ডিয়া' এটি উত্‍কৃষ্ট ও অন্যতম উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী৷

বুধবার ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'কাকরাপাড়া পরমাণু শক্তি কেন্দ্রে প্ল্যান্ট ৩-এর ক্রিটিক্যালিটি অর্জনের জন্য পরমাণু বিজ্ঞানীদের অভিনন্দন৷ একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি KAPP-3 রিয়্যাক্টর মেক ইন ইন্ডিয়ার উজ্জ্বল উদাহরণ৷ একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের আরও কৃতিত্বের প্রবর্তক৷'

প্রসঙ্গত, গুজরাতের বয়ারা শহরের কাছে অবস্থিত কাকরাপাড়া পরমাণু শক্তি কেন্দ্র।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code