Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিক খাতা রিভিউ কবে থেকে কীভাবে করা যাবে জেনে নিন



করোনা আবহের আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও করোনার জেরেই ফল প্রকাশ অনেকটা দেরিতে হয়েছে মাধ্যমিকের।  আজ থেকে অনেক বিদ্যালয়েই শুরু হয়েছে মার্কশিট, সার্টিফিকেট দেওয়া। তবে অন্যান্যবারের মতন ছাত্রছাত্রীদের হাতে মার্কশীট তুলে দেওয়া হয়নি এবার। অভিভাবকেরাই নিয়েছে মার্কশিট। 

পাশাপাশি, যেসব পরীক্ষার্থী তাঁদের ফলে সন্তুষ্ট নয় তাঁরা প্রতি বছরের মতো এবারের খাতা যাচাই করতে আবেদন করতে পারবেন। তবে, করোনা অতিমারির জেরে মার্কশিট সংগ্রহ থেকে খাতা যাচাইয়ের আবেদন কোনোটাতেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারবে না। মার্কশিট যেমন অভিভাবক- অভিভাবিকারা সংগ্রহ করবেন তেমনি খাতা যাচাইয়ের আবেদনও অভিভাবক অভিভাবিকাদেরকেই করতে হবে। 

জানা গেছে, মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ীএই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের পিপিএস(PPS) এবং পিপিআর(PPR) ফর্ম এ অভিভাবক-অভিভাবিকারাই পরীক্ষার্থীদের হয়ে সই করবেন। এছাড়াও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ শিক্ষিকা অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/ শিক্ষিকা পরীক্ষার্থীদের থেকে সাদা কাগজে একটি আবেদনপত্র জমা নেবেন এবং পিপিএস ও পিপিআর ফর্ম এর সাথে সেই আবেদনপত্রটি জুড়ে দেবেন। 


জানা গেছে, আজ থেকে আগামী ১৫ দিনের মধ্যে WBBSE Regional অফিসে এই পিপিএস ও পিপিআর ফর্ম জমা করতে হবে। 

বিস্তারিত জানতে ভিজিট করুন মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট-
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code