রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসীদের আইইডি হামলায় সিআরপিএফের এক জওয়ান আহত হয়েছেন।
আজ সকালে যখন পুলওয়ামার গঙ্গু এলাকায় নিরাপত্তা বাহিনী ওই অঞ্চল দিয়ে যাচ্ছিল তখন এই বিস্ফোরণ ঘটে। সন্দেহ করা হচ্ছে যে হামলাটি সিআরপিএফের কনভয় কে টার্গেট করার জন্য হয়েছিল।
পিটিআই সূত্রে খবর বিস্ফোরণের পরে নিরাপত্তা বাহিনী বাতাসে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন, ।
অঞ্চলটি ইতিমধ্যে ঘেরাও করা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।
গত মাসে পুলওয়ামা জেলার ত্রাল এলাকার বাটাগুন্ডে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরে সন্ত্রাসীরা একটি গ্রেনেড ছুড়েছিল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ