আব্দুল মোতালেব মিঞা, মালদা: সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ি থেকে কখন বা কবে বেড়িয়েছে জনা নেই। তবে ঘরে ফেরা হল না চালকের।
আজ সকালেই মালদা গাজলের পাশে ২০ মাইল এলাকায় ভারতীয় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুটো ১২ চাকার লরি মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ভয়াবহ সংঘর্ষের সাথে সাথেই চালকের প্রাণনাশ ঘটে। তবে ঘটনাস্থলে নিহত ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যক্তির সন্ধান মেলেনি।
লরি ফেলেই ঘটনাস্থল থেকে নিখোঁজ রয়েছে বাকিরা। দেহটি এমন ভাবে চাপা পড়ে গেছে যে উন্মুক্ত স্থানে সড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে যায়।
লরির কাঠামো কেটে নিহত ব্যক্তির দেহটিকে উদ্ধারের চেষ্টা। দুটি লরি দুদিক থেকে দ্রুত গতিতে থাকার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান সকলের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ