Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশিত হল খুটামারা সাহিত্য পত্রিকা


শীতলকুচী ব্লকের গোসাইর হাট থেকে প্রকাশিত হল খুটামারা সাহিত্য পত্রিকা। রবিবার স্থানীয় জাগৃতি সংঘে করোনা আবহের মাঝেই বিকেলে সরকারি স্বাস্থ্য বিধি মেনে এক ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়েই উন্মোচিত হল খুটামারা সাহিত্য পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যা।

পত্রিকাটি সম্পাদনা করেন শ্রী দীপক চন্দ্র বর্মন। প্রচ্ছদ এঁকেছেন ধরণী বর্মন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী হরিনারায়ণ সরকার। প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী মদন চন্দ্র বর্মন। বিশেষ অতিথি ছিলেন শ্রী বিশ্বনাথ প্রামানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তপেন্দু নারায়ণ রায়।

স্থানীয় নদী খুটামারার নামে পত্রিকার নামকরণ করা হয়েছে বলেই জানান পত্রিকা গোষ্ঠীর সদস্য।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code