উত্তর প্রদেশের আগ্রায় এক কভিড -১৯ রোগী 'পান মশলা' খেতে গিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান । 35 বছর বয়সী এই রোগী তার গুটখা খাওয়ার নেশা মেটাতে শনিবার সন্ধ্যায় এসএন মেডিকেল কলেজ থেকে পালিয়ে যান।
লোকটি এক ঘণ্টারও বেশি সময় নিখোঁজ ছিল এবং পরে তাকে ফিরিয়ে আনা হয়েছে। রোগী তার বন্ধুর আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। জানা যায় লকডাউনের কারনে দোকান বন্ধ থাকায় গুটখার খোঁজে হাসপাতালের আশেপাশে গুটখা না পেয়ে গান্ধীনগরে যায়, সেখান থেকে গুটখা কিনে তার বন্ধুর আত্মীয়ের বাড়িতে গিয়ে সেখানে তাকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ জানায়।
এদিকে, ঘটনা জানাজানি হতে পুলিশ নিখোঁজ রোগীর সন্ধান করতে শুরু করে। পরবর্তীতে তাঁকে আবার হাসপাতালে ফিরিয়ে আনা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ