Latest News

6/recent/ticker-posts

Ad Code

মর্মান্তিক পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা দম্পতির



সঞ্জিত কুড়ি, বর্ধমান ঃ 

ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা বর্ধমানের আরামবাগ রুটে। মটোরবাইকের সাথে ট্রাকের সংঘর্ষে মারাত্মক ভাবে জখম হয়েছেন বাইক আরোহী দম্পতি। আশঙ্কাজনক অবস্থায় তাদের পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । 

পূর্ব বর্ধমানের সেহারাবাজারে দুর্ঘটনাটি ঘটেছে। আহত বাইক আরোহী হলেন সৌরভ চ‍্যাটার্জী ও  স্বাথী চ‍্যাটার্জী। তাঁরা বর্ধমানের খন্ডঘোষের বড়গোপীনাথপুর গ্ৰামের বাসিন্দা। 


জানা গেছে, সেহারাবাজার থেকে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে তারা মোটরবাইকে বাড়ি ফিরছিলেন । কিছুদিন আগেই তাদের বিয়ে হয় । ফেরার সময়ই সেহারাবাজারে মোটরবাইকের সাথে ট্রাকের সংঘর্ষ হয় । চাকায় আঘাত পেয়ে মারাত্মক জখম হন দুজনেই । আকস্মিক ঘটনাকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ায় এলাকায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেহারাবাজার ফাঁড়ির পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। রায়না থানার ওসি সহ অনান‍্য আধিকারিকরা উপস্থিত হন ঘটনাস্থলে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code