Latest News

6/recent/ticker-posts

Ad Code

৪০টি ওয়েবসাইটকে নিষিদ্ধ করল কেন্দ্র!


সম্প্রতি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। যার তালিকায় রয়েছে টিকটক, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপ। এবার, বেআইনি কার্যকলাপ সুরক্ষা আইনে ৪০টি ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ খালিস্তানপন্থী গ্রুপের ‘শিখ ফর জাস্টিস’-এর মোট ৪০টি ওয়েবসাইট ভারতে নিষিদ্ধ করা হল। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক মিলিত ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে।

২০০৭ সালে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একদল শিখ সম্প্রদায়ের মানুষ ভারত থেকে পঞ্জাবকে আলাদা করার দাবিতে গ্রুপ তৈরি করেছিলেন। বিচ্ছিন্নতাবাদী উস্কানিমূলক কার্যকলাপের অভিযোগে আগেই খালিস্তানপন্থী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার নিষিদ্ধ করা হল এই গ্রুপের ৪০টি ওয়েবসাইট।  

স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানান, এ বার ২০০০-এর তথ্যপ্রযুক্তি আইনের ৬৩ এ নম্বর ধারায় ‘শিখ ফর জাস্টিস’-এর ৪০টি ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code