Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুশান্তের স্মৃতিতে একটি রাস্তার নামকরণ হল তাঁর নামে


কিছুদিন আগেই চলে গেছের বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু তাঁর চলে যাওয়া কেউ মেনে নিতে পারেন নি। সুশান্তের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। সুশান্ত সিং রাজপুত পূর্ণিয়া জেলার মালদিহার আদি বাসিন্দা।সুশান্ত সিং রাজপুতকে মনে করে রাখতে একটি রাস্তার নামকরণ করা হল সুশান্তের নামে। তাঁর নিজের শহরেই। 


লাইভ হিন্দুস্থানের রিপোর্ট অনুসারে, সেই শহরের মেয়র সবিতা দেবী সুশান্তকে একজন প্রতিভাবান, মহান অভিনেতা উল্লেখ করে একটি রাস্তার নাম সুশান্তের নামে করার প্রস্তাব দেন। মধুবনী থেকে মাতা চক পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে, সেটির নামকরণ সুশান্তের নামে করার কথা বলেন তিনি। এছাড়া একটি মোড়ও সুশান্তের নামে করা হবে তিনি জানিয়েছেন।


সেই নামকরণের অনু্ষ্ঠানের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code