Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির


তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির 


জাহাঙ্গীর মন্ডল, সংবাদ একলব্যঃ ডোমকল ভবাতরণ হাই স্কুল কমিউনিটি হলে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। করোনা মোকাবিলায় বর্তমান পরিস্থিতিতে রক্ত সংকট কাটাতে এই বিশেষ কর্মসূচির আয়োজন করেন ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস।

আজকের এই সেচ্ছায় রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ আবু তাহের খান। এদিনের এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের ফল, ছাতা, হেলমেট ও সার্টিফিকেট উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভাপতি তথা সাংসদ আবু তাহের খান আজকের এই রক্তদান শিবিরে থেকে সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকল তৃণমূল নেতাদের এক সাথে চলার একি ছাতা নিচে থাকার আহ্বান জানান।

রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডোমকল টাউন ও ব্লক সভাপতি, ডোমকল ব্লক উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার পৌরপিতা ডোমকল থানার ইনেস্পক্টর, ডোমকলের বিডিও সহ আরও অনেকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code