Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাতসকালে খুন রিক্সাচালক



সাতসকালে খুন রিক্সাচালক

অন্বেষা বিশ্বাস: সকাল হতেই নৃশংস খুনের ঘটনা চোখে পড়লো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার পাটুলি এলাকার বাঘাযতীনে। মৃত ওই রিক্সাচালকের নাম সেলিম হালদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রিক্সাচালককে মাথার পিছন থেকে ইট ও পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে। 

কিছু পথচারীর নজরে পড়তেই তাকে তৎক্ষনাৎ বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় ধৃত এক। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, ধৃত ওই ব্যাক্তিটিও রিক্সাচালক। প্রাথমিক ভাবে বচসার কারণেই খুন বলে অনুমান পুলিশের।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code