বাংলাদেশের ফেরার হওয়া খুনি গ্ৰেফতার সাহেবগঞ্জে
রবীন্দ্রনাথ বর্মন, দিনহাটা, 23 জুলাই :
রঞ্জিত ঘোষ বাংলাদেশের টাঙ্গাইলে বাড়ি। বিয়ের তিন বছর পর নিজের স্ত্রীকে খুন করে।
এরপর তার ফাঁসির দাবিতে উত্তাল হয় বাংলাদেশের টাঙ্গাইল। বিচারে তার ফাঁসির দন্ডাদেশ হয়। কিন্তু রঞ্জিত পুলিশের চোখে ধূলো দিয়ে পালিয়ে আসে ভারতে। ইন্দো বাংলা সীমান্ত লাগায়ো কোচবিহার জেলার সাহেবগঞ্জের নাজিরহাটে এক বাড়িতে আশ্রয় নেয়।
কিন্তু কোচবিহার জেলা পুলিশের ঈগলের চোখকে ফাঁকি দেওয়ার উপায় নেই। তাই গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে সাহেবগঞ্জ থানার পুলিশ তাঁর আশ্রয় দাতার বাড়িতে হানা দেয়। তাকে গ্ৰেফতার করে। যদিও সে এবার পালিয়ে যাওয়ার ছক কষে, কিন্তু ব্যর্থ হল। সে জানায় চ্যাংড়াবান্ধা বর্ডার হয়ে বৈধভাবে প্রবেশ করছে। এরপর পাসপোর্ট বা ভিসা কিছুই সে দেখাতে পারেনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ