ধূপগুড়ি থানায় স্বারকলিপি তৃণমূল যুব কংগ্রেসের
কাজল দে, ধূপগুড়ি: ব্রাউন সুগার এর বিরুদ্ধে অভিযান জারি রাখতে ধুপগুড়ি থানায় স্মারকলিপি প্রদান তৃণমূল যুব কংগ্রেসের। শুক্রবার দুপুরে ধুপগুড়ি থানায় স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নবনির্বাচিত সম্পাদক ইভান দাস, শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিপ্লব ঘোষ, কাউন্সিলর গৌতম বসাক প্রমুখ।
বিপ্লব ঘোষ জানান, 'ব্রাউন সুগারের বিরুদ্ধে অভিযান যেন জারি থাকে পুলিশের। কেননা ব্রাউন সুগারের ব্যবসা বৃদ্ধি মানে যুবসমাজ হাড়িয়ে যাওয়া। একারণে বিক্ষিপ্তভাবে একজন দুজন নয় ব্রাউন সুগারের গোটা চক্রকে যাতে নির্মূল যাতে করা যায় সেই কারণেই আমরা থানায় স্বারকলিপি দিলাম।' উল্লেখ্য এর আগে দক্ষিণায়ণ ক্লাবের পাশে থেকে পাঁচ জন এবং গত পরশু ধূপগুড়ি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সহ একজনকে আটক করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ