মুখ্যসচিবের আশ্বাসের দিনেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরোলো
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব শনিবার বিকেলেই জানিয়েছেন বাংলায় করোনা সংক্ৰমণ এখনো মারাত্মক হয়নি, তাই ভয়ের কিছুই নেই। যদিও স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অন্য্ কথাই বলছে। পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে করোনা সংক্ৰমণ।
১৮ জুলাই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যদপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা রেকর্ড ২,১৯৮ জন, অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা ৪০,২০৯ জন। মোট মৃত্যু হয়েছে ১,০৭৬ জনের যেখানে নতুন করে মৃত্যু হয়েছে ২৭ জনের।
Our testing rate per million is144,above the threshold of 140 of WHO. COVID related death rate of the State is 2.76 (2/2)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) July 18, 2020
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ