Latest News

6/recent/ticker-posts

Ad Code

ই-কমার্স সাইট গুলোকে বিশেষ নির্দেশ কেন্দ্রের


গ্যালওয়ান উপত্যকায় চিন ও ভারতীয় সেনার সংঘর্ষের পর দেশে চিনা পণ্য বর্জনের আওয়াজ উঠেছে। এই স্বাদেশিকতার পথে নতুন উদ্যোগ নিলো কেন্দ্রীয় সরকার। 

অ্যামাজন এবং ফ্লিপকার্ট সহ ই-কমার্স সাইটগুলিকে বিশেষ নির্দেশ কেন্দ্রীয় সরকারের। এবার থেকে ই- কমার্স সাইটগুলিকে তাদের ওয়েবসাইটে থাকা পণ্য কোথায় তৈরি তা জানাতে হবে। 

আজ এই নির্দেশ দিয়েছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড । ১ অগাস্টের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। জি-বিজনেসের খবর অনুযায়ী, অগাস্টের ১ তারিখের পরে ই কমার্স ওয়েবসাইটের তালিকাভুক্ত যে কোনও নতুন পণ্যের গায়ে 'কান্ট্রি অফ অরিজিন' ট্যাগ থাকবে। অর্থাৎ প্রতিটি ই কমার্স সংস্থাকে তাদের পণ্য কোন দেশে উৎপাদিত তা জানাতে হবে ক্রেতাকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code