আজকের তাজা খবর
Advertisement

ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন

Advertisement
ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন

জাহাঙ্গীর মণ্ডল, মুর্শিদাবাদ: সারা রাজ্যের সাথে সাথে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার ২১ শে জুলাই ডোমকল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং বুথে বুথে শহীদ দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডল, ডোমকল পৌরসভার ভাইস চেয়ারম্যান আলম খান। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরাও।

শহীদ দিবস প্রসঙ্গে বলতে গিয়ে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল বলেন,"আজ একুশে জুলাই, এই দিনে তরতাজা ১৩ জন শহীদের প্রাণ কেড়ে নিয়েছিল সিপিএম হার্মাদ বাহিনী। তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই এই শহীদ দিবস পালন।"

শহীদ দিবস নিয়ে আলোচনার পরে তিনি সাধারণ মানুষের পাশে সব রকম বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন,"দিদি সর্বদা আমাদের পাশে রয়েছেন। আমাদের উচিত দিদির উন্নয়নের বার্তাগুলি জনসাধারণের মাঝে তুলে ধরা, সকলকে নিয়ে এগিয়ে চলা।"
Advertisement
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ