Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। করোনা আবহের জেরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশ কয়েকটি পরীক্ষা বাতিল হয়ে যায়। তবে ফের পরীক্ষা নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও পরে আর পরীক্ষা না নিয়ে আজ প্রকাশ করা হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। 

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চ। কিন্তু করোনার আবহে ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়। উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩। পাস করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ পরীক্ষার্থী। এবার পাশের হারে রেকর্ড। ছাত্রদের পাসের হার ৯০.৪৪%, ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস।


উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, ‘উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হল। সুন্দর জীবনের পথে আরও একধাপ এগোল ছাত্র-ছাত্রীরা।তাদের অধ্যক্ষ, শিক্ষক এবং পিতামাতাদের সাথে তাদের সবাইকে অভিনন্দন। ভবিষ্যত তোমাদের জন্য অপেক্ষা করছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code