লখনউ ও ভদোহি:
উত্তরপ্রদেশে বিভিন্ন জেলায় বাজ পড়ে প্রাণ হারালেন ২৩ জন, আহত হয়েছেন আরও ২৯ জন।
সরকারি বিবৃতি অনুযায়ী, ৮ জন মারা গিয়েছেন ইলাহাবাদে, ৬ জন মিরজাপুরে, ২ জন কৌশম্বি এবং একজন জৌনপুরে। এছাড়া, ভদোহিতে মারা গিয়েছেন ৬ জন।
এছাড়াও জানা গেছে, প্রয়াগরাজে ৯ জন, মিরজাপুরে ১০ জন, ৬ জন ভদোহিতে এবং কৌশম্বিতে ৪ জন আহত হয়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে। পাশাপাশি, আহতদের সুচিকিৎসার বন্দোবস্ত করে তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ