বৃষ্টির দিনে প্রিয় শহরের মনের ঠিকানা দেবে স্নিগ্ধজিৎ ভৌমিক
আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। মুক্তির পথে প্রহর গুনছে "আমার শহরের মন খারাপ"। ঝিরিঝিরি বৃষ্টির দিনে আপনাকে আপনার শহরের মনের ঠিকানা দেবে শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক।
আজ তার কন্ঠে মুক্তি পাবে এই নতুন গানটি। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন সৈনিক দে। এর আগে শিল্পী স্নিগ্ধজিৎ কে দেখা গিয়েছে বার বার দর্শকের কাছে সেরার সেরা আসনে বসতে। আর এবারে তার ভক্তদের জন্য প্রিয় শহর কে নিয়ে আসছেন তিনি।
গানটির মুক্তির তারিখ ঘোষনার পরে বেশ অপেক্ষায় বসে রয়েছেন তার ভক্তকূল। আশা করা যায় তার ভক্তরা আবার একটি সুন্দর গান উপহার পাবেন তার কাছ থেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ