রাহুল আলম, আমগুড়ি,ময়নাগুড়িঃ
আম্ফান চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলো বৃক্ষচ্ছেদনের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। আরও অনেক ক্ষতি হতে পারতো, কিন্তু ম্যানগ্রোভ বাঁধা হয়ে প্রতিহত করেছে। বাঁচিয়েছে আমাদের।
আর এই কথা মাথায় রেখে এগিয়ে এলো ময়নাগুড়ি ১নং তৃনমূল ছাত্র পরিষদ। আজকে ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে ৫০০ টির বেশি গাছ পথচলতি মানুষের হাতে তুলে দেন তারা।
উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ১নং তৃনমূল কংগ্রেস সভাপতি ডালিম রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবমরায় বসুনিয়া, ময়নাগুড়ি ট্রাফিক OC মানিক দাস, ময়নাগুড়ি ১নং তৃনমূল ছাত্র পরিষদের কার্যকারি সভাপতি সৌম্যদীপ গোপ ও প্রমুখ।।
পথ চলতি মানুষকে বৃক্ষদান করে পালন করেন আজকের দিনটি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ