WBCHSE 2026: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুশির খবর, মিলবে ১০ নাম্বার
উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য একটি বড় স্বস্তির খবর সামনে এসেছে। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের গণিত (Mathematics) পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসায় পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
সংসদের তরফ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের গণিত পরীক্ষায় মোট ৩টি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে করা হয়েছিল। এই তিনটি প্রশ্নের মোট মান ছিল ১০ নম্বর।
- প্রশ্ন নম্বর 2B - এর মান ছিল ২।
- প্রশ্ন নম্বর 11B - এর মান ছিল ৪।
- প্রশ্ন নম্বর 11C - এর মান ছিল ৪।
বিষয়টি নজরে আসার পর সংসদ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নের সত্যতা নিশ্চিত করে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে, যে সমস্ত পরীক্ষার্থী এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা (attempt) করেছে, তাদের এই প্রশ্নগুলির জন্য পুরো নম্বর দেওয়া হবে।
সংসদের সভাপতি অধ্যাপক (ডঃ) চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষার্থীদের স্বার্থকে সংসদ সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। কোনো পরীক্ষার্থী যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, তার জন্য সংসদ কড়া নজরদারি বজায় রাখবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ