Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারত-চিন দু’দেশকেই সংযত থাকার জন্য অনুরোধ জানালো রাষ্ট্রপুঞ্জ


লাদাখে ইন্দো- চিন সীমান্তে সোমবার রাতে সংঘর্ষের জেরে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিন, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চিনের জওয়ানরা। চিনা বাহিনীর হামলায় মৃত্যু হল অন্তত কুড়ি জন ভারতীয় সেনার। পাশাপাশি, চিনের সেনাও প্রাণ হারিয়েছে। সূত্রের খবর ৪৩জন চিনা সেনা আহত-নিহত হয়েছেন। 

মহাসচিবের মুখপাত্র এরি কানোকো বলেন, ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় হিংসা ও মৃত্যুর ঘটনায় আমরা বিচলিত ও উদ্বিগ্ন। ভারত-চিন দু’দেশকেই সংযত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দু’দেশই উত্তেজনা কমাতে উদ্যোগী হয়েছে। এই প্রচেষ্টা সন্তোষজনক।




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code