Latest News

6/recent/ticker-posts

Ad Code

'যুবসাথী' প্রকল্পের অনলাইন আবেদনের সময়সীমা বেঁধে দিল রাজ্য

'যুবসাথী' প্রকল্পের অনলাইন আবেদনের সময়সীমা বেঁধে দিল রাজ্য 





পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু নতুন ‘যুবসাথী’ (Banglar Yuva Sathi) প্রকল্পে অনলাইনে আবেদন করার সময় নির্দিষ্ট করা হয়েছে। শনিবার প্রকাশিত সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিদিন অনলাইন পোর্টাল শুধু সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে, এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন প্রার্থীরা।


এটি একটি বেকার যুবকদের মাসিক আর্থিক সহায়তা প্রকল্প, যার আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। প্রকল্পের আওতায় প্রতিমাসে ₹১,৫০০ আর্থিক সহায়তা দেওয়া হবে, যা ১লা এপ্রিল ২০২৬ থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।


এ বছর ১৫ ফেব্রুয়ারি রাজ্যে অফলাইনে ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিপুল চাহিদা ও দফায় দফায় আবেদন পড়ায় ১৬ ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। কিন্তু নিয়মিত সার্ভার লোড ও ভোলে চাপ কমাতে অনলাইনে আবেদন করার সময় নির্দিষ্ট করা হয়েছে।


অনলাইনে আবেদন করতে হলে সরকারি পোর্টাল https://apas.wb.gov.in-এ
 প্রবেশ করে ‘Apply Online’ অপশন থেকে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। অনলাইন ফর্মে সাধারণ ভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার ও ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি আপলোড করা হয়। আবেদন সফল হলে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করার সুবিধাও রয়েছে।


প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে অর্থ প্রতিমন্ত্রী ‘যুবসাথী’ প্রকল্প ঘোষণা করেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন নেওয়া হবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকল্পের উদ্দেশ্য বেকার যুবকদের আর্থিকভাবে সহায়তা করা এবং চাকরি না পাওয়া পর্যন্ত বা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা প্রদান করা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code