করোনা সংক্রমণের জারি লক ডাউনে কর্মহীন হয়ে অসহায় পড়েছে বহু মানুষ। কর্মহীন হয়ে দুমুঠো খাবার জোগাড়ে ব্যর্থ হয়েছে মানুষ। তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের কমিউনিষ্ট পার্টি(মার্ক্সবাদী) অশোকনগর এরিয়া কমিটির ১৭নং ওয়ার্ড "ক" "খ" শাখা।
ভারতের কমিউনিষ্ট পার্টি(মার্ক্সবাদী) অশোকনগর এরিয়া কমিটির ১৭নং ওয়ার্ড "ক" "খ" শাখার উদ্যোগে "জনগণের রান্নাঘর" গত ৬ই জুন ২০২০ থেকে চালু হয়েছে। এর আগে বাড়ী বাড়ী ত্রাণ দিয়ে বেড়িয়েছেন তাঁরা। চাল,ডাল, আলু,পেঁয়াজ, তার পর বিনা মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং সবজি বাজার ২০০টি পরিবারকে ১০দিনের খাবারের ব্যাবস্থা করে দিয়েছেন তাঁরা।
পাশাপাশি আইসিডিএস স্কুলের ১৭৬টি শিশুকে পুস্টিকর খাদ্যও প্রদান করেছেন তাঁরা। তাঁরা জানিয়েছেন, সরকার ব্যর্থ প্রমানিত হয়েছে। সরকারে নেই, আমরা আছি, মানুষের সাথে, মানুষের পাশে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ