Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভিসা ও ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক



Union Ministry of Home Affairs (MHA) has relaxed Visa and Travel restrictions imposed in response to COVID -19, permitting certain categories of Overseas Citizen Of India (OCI) cardholders, who are stranded abroad, to come to India.
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোভিড-১৯ এর প্রেক্ষিতে ভিসা ও ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে। একই সঙ্গে, বিদেশে আটকে পড়া নির্দিষ্ট কয়েকটি শ্রেণীর ওসিআই কার্ডধারীদের দেশে ফেরার ব্যাপারেও অনুমতি দেওয়া হয়েছে।

কাদের ভারতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে  দেখে নিন-

• এমন ভারতীয় নাগরিক, যিনি বিদেশে থাকেন এবং তাঁর যে সমস্ত সন্তানের ওসিআই কার্ড রয়েছে, তাঁরা দেশে ফিরতে পারবেন। 

• পারিবারিক সদস্যের মৃত্যুর কারণে আপৎকালীন পরিস্থিতিতে যে সমস্ত ওসিআই কার্ডধারী দেশে ফিরতে ইচ্ছুক।

• একটি দম্পতি, যাঁদের মধ্যে একজনের ওসিআই কার্ড রয়েছে এবং অন্যজন ভারতীয় নাগরিক, সেই সঙ্গে যাঁরা ভারতের স্থায়ী বাসিন্দা।

• বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, যাঁদের ওসিআই কার্ড রয়েছে, কিন্তু যাঁদের পিতা-মাতা ভারতীয় নাগরিক এবং ভারতেই বসবাস করছেন।

পি আই বি সূত্রে জানাগেছে-  গত ৭ই মে ভ্রমণের ক্ষেত্রে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সেই সমস্ত নিষেধাজ্ঞাগুলি বিমান, জাহাজ, ট্রেন ও অন্যান্য যানবাহন, যেগুলিকে বিদেশে আটকে পড়া ওসিআই কার্ডধারীদের ভারতে নিয়ে আসতে কাজে লাগানো হচ্ছে, তার ওপর প্রযোজ্য হবে না। বাকি সমস্ত শর্তাবলী আগের মতোই কার্যকর থাকছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code