Latest News

6/recent/ticker-posts

Ad Code

মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর মুখে অন্ন জোগাচ্ছে ডাবগ্রামের ফায়ার স্টেশন


সুজাতা ঘোষ , বাগডোগরা ;

চলছে চতুর্থ দফার লকডাউন । লকডাউনের প্রথম দিন থেকেই কাজকর্ম বন্ধ থাকায় কঠিন পরিস্থিতির শিকার হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো । অসহায় দুঃস্থদের কথা মাথায় রেখে তাদের মুখে দুবেলা-দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য নানাভাবে প্রয়াস করে চলেছে কেন্দ্র থেকে রাজ্য সরকার সহ অনেক স্বেচ্ছাসেবী সংস্থা। তৎসত্ত্বেও প্রায় অনেকেই, বিশেষ করে মানসিক ভারসাম্যহীন মানুষগুলো খাবার না খেয়ে দিন কাটাচ্ছেন; তারা আদেও জানেননা কিভাবে খাবার জোগাড় করতে হয় বা কোথায় যেতে হয় । সেই সমস্ত মানুষদের বিভিন্ন এলাকা থেকে খুঁজে বের করে তাঁদের হাতে রান্না করা খাবার তুলে দিচ্ছে শিলিগুড়ি ডাবগ্রামের ফায়ার স্টেশনের অফিসার ও সহকর্মীরা।

লকডাউনের প্রথম দফা থেকেই শিলিগুড়ির ফায়ার স্টেশনের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর মুখে প্রতিদিন রান্না করা খাবার তুলে দেওয়া হয় । শুধু তাই নয়, মনুষ্যত্বের রুচিবোধ থেকে কোনোদিন খিঁচুড়ি, কোনোদিন ফাইডরাইস - পনির, আবার কোনোদিন ভাত ও তার সঙ্গে দুই রকমের সবজি দেওয়া হয়। ফায়ার স্টেশনের শ্যামল ঘোষ বলেন - 'এই সমস্ত মানুষদের কাছে পৌঁছে গিয়ে তাদের মুখে খাবার তুলে দিতে পেরেই আমি পরম তৃপ্তি বোধ করি।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code