Latest News

6/recent/ticker-posts

Ad Code

দাম কমলো গ্যাসের!


করোনা সংক্রমণের জেরে চলছে লক ডাউন। সারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কাজ কর্মহীন। ঘরবন্দি। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর।

লক ডাউনের মাঝেই স্বস্তি। দাম কমলো গ্যাস সিলিন্ডারের। জানা গেছে, সিলিন্ডারপিছু ১৯০ টাকা কমল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। সিলিন্ডারের দাম হল ৫৮৪ টাকা ৫০ পয়সা। অন্যদিকে ভর্তুকহীন বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম কমেছে ২৬২ টাকা ৫০ পয়সা, যার এখন মূল্য ১০৮৬ টাকা।

দাম হ্রাসের ফলে উপকৃত হবে বহু মানুষ। দিন এনে দিন খাওয়া মানুষের বাড়িতে গ্যাস থাকলেও তা ব্যবহারের জন্য প্রয়োজনীয় অর্থ সংকট। একদিকে যখন হাহাকার তখন গ্যাসের দাম কমায় কিছুটা হলেও স্বস্তি পেলো সাধারন মানুষ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code