Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩রা মে এর পরে আরও ২ সপ্তাহ জারি কার্ফু ও লক ডাউন এক রাজ্যে!


আগামি ৩রা মে শেষ হতে চলেছে লক ডাউন নাকি বাড়তে চলেছে এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি কেন্দ্র। তবে যাই সিদ্ধান্ত নিক কেন্দ্র ৩রা মে-এর পর আরও দুই সপ্তাহ জারি থাকবে লক ডাউন। এমনি সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। 


রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ অবশ্য প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্থাত চার ঘন্টা কার্ফু শিথিল করা হবে বলে জানিয়েছেন। 

তিনি রাজ্যবাসীকে বলেছেন, আপনাদের কিছুটা ছাড় দেওয়ার কথা আগেই বলেছিলাম। সেইমতো সকাল সাতটা থেকে ১১টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আপনারা কেনাকাটা করতে পারবেন। সাথে সাথে সামাজিক দূরত্ব মেনে চলা ফেরার করার আহ্বান দেন তিনি।

কার্ফু ও লকডাউন ২ সপ্তাহ বহাল থাকার পর পরিস্থিতির ওপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code