Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোনও স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান লক ডাউনে খুলছে না, স্পষ্ট করে জানালো স্বরাষ্ট্রমন্ত্রক


করোনা সংক্রমণ রুখতে সারা দেশে লক ডাউনের জেরে দীর্ঘ দুমাস ধরে বন্ধ স্কুল কলেজ। এদিকে, বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু সংবাদ মাধ্যমে স্কুল খুলছে বলেই প্রতিবেদন প্রকাশ হয়। কার্যত, তা পুরোপুরি একটি ফেক নিউজ বলেই অ্যাখা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। 

স্কুল, কলেজ খোলা হচ্ছে না বলেই জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কোনও স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান লক ডাউনের মধ্যে খোলার অনুমতি দেওয়া হয়নি। 

এদিকে চতুর্থ দফার লক ডাউন আগামী ৩১শে মে শেষ হতে চলেছে। কিন্তু দেশের করোনা আক্রান্তের পরিস্থিতি দেখে বিশেষজ্ঞ মহল মনে করছে পঞ্চম দফায় লক ডাউন জারি করবে সরকার। লক ডাউন চলাকালীন কোনও স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান যে খুলছে না তা স্পষ্ট করেই দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code