Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেলাকোবা থানায় মাস্ক এবং স‍্যানিটাইজার বিতরণ বন্ধন ব‍্যাঙ্কের

বেলাকোবা থানায় মাস্ক এবং স‍্যানিটাইজার বিতরণ বন্ধন ব‍্যাঙ্কের

SER-10,রাজগঞ্জ,১৭ মে: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বন্ধন ব‍্যাঙ্কের পক্ষ থেকে গতকাল বেলাকোবা থানায় মাস্ক এবং স‍্যানিটাইজার বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন, বেলাকোবা বন্ধন ব‍্যাঙ্কের ম‍্যানেজার সহ ব‍্যাঙ্কের সকল কর্মী ।

 বেলাকোবা বন্ধন ব‍্যাঙ্কের পক্ষ থেকে জানা যায়, গতকাল বেলাকোবা থানায় ৫০টি মাস্ক এবং ৫০টি স‍্যানিটাইজার তুলে দেওয়া হয় বেলাকোবা থানার  ইনচার্জ সুব্রত সাহার হাতে। এবং পরে তিনি সকল পুলিশকর্মীর হাতে তুলে দেন।

বেলাকোবা থানার পুলিশ জানান,বন্ধন ব‍্যাঙ্কের এই উদ্যোগকে আমরা স্বাধুবাদ জানাই এবং আমরা খুবই খুশি হয়েছি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code