Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাতের অন্ধকারে মদ পাচার , আটক সাতটি গাড়ি


SER-23,বাঁকুড়া ,২৮এপ্রিল: করোনা ভাইরাসের প্রভাব থেকে গ্রীন জোনে থাকলেও, লকডাউনের পর থেকে এখনও বাঁকুড়ায় বন্ধ রয়েছে সমস্ত মদের দোকান। একটু রঙ্গীন পানীয় মুখে না দিলে যাদের ঘুম আসে না, তাদের কাছে এখন মদের হাহাকারের অবস্থা । এই আকাল সময়ে মদ পাচার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ভাদুল গ্রামে। 

রাতের অন্ধকারে চুপিসারে বাঁকুড়া শহর সংলগ্ন ভাদুলে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশনের ওয়ের হাউস থেকে প্রচুর পরিমাণে বিদেশী মদ বোঝাই করা সবজি স্টিকার লাগানো গাড়িগুলিকে একের পর এক বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা । যেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল জেলার বিভিন্ন প্রান্তে। 

এই মদ পাচার অবৈধ, এই সন্দেহে স্থানীয়বাসিন্দারা মদ বোঝায় সাতটি গাড়িকে আটক করে  এবং তারা খবর দেয় বাঁকুড়া সদর থানায়। ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিশ আসে এবং আটক করা গাড়িগুলিকে উদ্ধার করে । 

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে



এই লকডাউন পরিস্থিতিতে মদ বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকা সত্বেও এত বিপুল পরিমান মদ কোথায় যাচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও দেখা হচ্ছে গাড়িগুলির বৈধ নথিপত্র রয়েছে কি না । 

যারা এই মদ নিয়ে যাচ্ছিলেন তাদের দাবি , আবগারি দফতরের অনুমতি নিয়েই মদ পরিবহন করছিলেন তারা। 

ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলগুলিও ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code